রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

>> শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যায় আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন: কিরন

>> ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলের পতন ঘটাবে: নেতানিয়াহু

>> বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনাকে নিয়ে গান, যা জানাল পুলিশ

>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

>> শেখ মুজিবকে আওয়ামী লীগের একটি অংশ হত্যা করেছিল: ত্রাণমন্ত্রী

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

>> গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর

>> বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা, মোতায়েন ডগ স্কোয়াড

আপনি পড়ছেন : বিশ্ব

ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলের পতন ঘটাবে: নেতানিয়াহু


Sifat Islam Sohag ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:২০



ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলের পতন ঘটাবে: নেতানিয়াহু


ইসরায়েলের বিরোধী দলগুলোর সঙ্গে আরব রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য জোট গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইসলামপন্থী দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে কোনো সরকার গঠিত হলে তা ভেতর থেকেই ইসরায়েল রাষ্ট্রকে দুর্বল করে দেবে।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক পূর্বধারণকৃত ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি।

সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন রাজনৈতিক শিবির একটি সম্ভাব্য জোট গঠনের উদ্যোগ নিয়েছে। এ জোটে অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর পাশাপাশি মধ্যপন্থী ইসলামপন্থী দল রা'আমকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আরব সংখ্যাগরিষ্ঠ দল জয়েন্ট লিস্টের বাইরের সমর্থনও জোটটি পেতে পারে।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েল রাষ্ট্রকে ভেতর থেকে ভেঙে ফেলবে। তাঁর ভাষায়, ইউরোপের বিভিন্ন দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইসরায়েলে তার চেয়েও ভয়াবহ অবস্থা দেখা দিতে পারে।

একই বক্তব্যে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় শিবিরের সব দল এবং ইসরায়েলের নিরাপত্তা ও ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে দেশটির অস্তিত্ব রক্ষায় আগ্রহী সব জায়নবাদী দলকে নিয়ে সরকার গঠন করা উচিত। তবে এমন সরকারের নেতৃত্বে নিজের থাকার দাবি তিনি সরাসরি জানাননি।

অন্যদিকে, গাদি আইজেনকটের দল ইয়াশার নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার মিত্রদের আইজেনকটের নেতৃত্বে ঐক্য সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, লিকুদ ও তাদের মিত্ররা যদি সত্যিই জাতীয় ঐক্য এবং বৃহত্তর সরকার গঠনে আগ্রহী হয়, তাহলে তাদের উগ্রপন্থী দলগুলোর সঙ্গে জোট ছাড়ার ঘোষণা দিয়ে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করা উচিত।