রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অর্থ লোপাটের অভিযোগ, মোশারফকে ঘিরে প্রশ্ন

>> প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

>> সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার

>> আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী

>> আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ, তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

>> ৬ কার্গো এলএনজি কিনবে সরকার, ক্রয় প্রস্তাবে অনুমোদন

>> জাতীয় নারীশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

>> ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৯

>> ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

>> সৌদি আরবের বিরুদ্ধে প্রচারযুদ্ধে এপস্টিনের নথি ব্যবহার করছে হুতিরা

আপনি পড়ছেন : বিশ্ব

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত


Desk Report ১ জুলাই ২০২৫, বিকাল ৪:৪৮
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
ছবি:সংগৃহীত

ফাঁস হওয়া ফোনালাপকে কেন্দ্র করে এবার ব্যাপক বিতর্কের মুখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। এ ঘটনার জেরে দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন। পাশাপাশি থাই সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তাকে কটাক্ষ করেন। এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে একটি আবেদন জমা দেওয়া হয় আদালতে।

সাংবিধানিক আদালতের ৯ বিচারকের মধ্যে ৭ জন পেতংতার্নের সাময়িক বরখাস্তের পক্ষে রায় দেন। তাকে ১৫ দিনের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ডেপুটি প্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুনগ্রুয়াংকিত দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে।