বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

আপনি পড়ছেন : জাতীয়

ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি


Rabeya ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২১



ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি


আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা বুধবারের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোকে আগের নিয়মে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনাটি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

এর ফলে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন করতে ইচ্ছুক ব্যক্তিরা এখন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে পারবেন।