মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : জাতীয়

জনপ্রশাসন ও স্বাস্থ্যসহ কয়েকটি সচিব পদে রদবদল


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯



জনপ্রশাসন ও স্বাস্থ্যসহ কয়েকটি সচিব পদে রদবদল


জনপ্রশাসন ও স্বাস্থ্যসহ সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। বুধবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন জনপ্রশাসনসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

এ ছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

এদিকে বর্তমান সংস্কৃতিবিষয়ক সচিব কানিজ মাওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন এই পদায়নের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পর্যায়ে রদবদল হলো।