রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : জাতীয়

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান


১১ আগস্ট ২০২৬, বিকাল ৩:৩১



যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকেও পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে ভারত সফরে যেতে পারেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। তার ভাষায়, বন্ধুত্বের পরিবর্তন সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও বৈঠকের সম্ভাবনার কথাও ব্রিফিংয়ে উঠে আসে। জাহেদ উর রহমান জানান, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে বলেও তিনি জানান।

‘র’-এর প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি গোপন কোনো ঘটনা নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুনভাবে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, ভবিষ্যতে সেই কাঠামোর বাইরে গিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করেছে, ভবিষ্যতে সে ধরনের সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা নির্ধারণ করবে।