শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

আপনি পড়ছেন : জাতীয়

দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর


২৭ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:০৬



দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের কিশোর-কিশোরীরা অংশ নেয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আরও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

তিনি তরুণদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা যে পেশায় নিজেদের গড়ে তুলতে চায়, সে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি দেশের সম্পদ সংরক্ষণ ও রক্ষায় সচেতন ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রজন্মের সাফল্য দেখতে চান উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের তরুণরা বিভিন্ন ক্ষেত্রে দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।