বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজেকে সড়ক অবরোধ, নিরাপত্তা প্রহরায় ফিরছেন ৩ হাজার পর্যটক

>> বিএনপি নেতাকে মারধরের অভিযোগ, অভিযুক্ত বললেন—আধা ঘণ্টা আগে আমাকেই মেরেছে

>> নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

>> গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝুট গুদাম-মসজিদসহ পুড়ল ১০ দোকানপাট

>> ‘অস্ত্র দিয়ে বলে, যুদ্ধ করতে হবে না, শুধু সামনে-পেছনে যাবা’

>> জিনের বাদশা ও তান্ত্রিক সেজে প্রতারণা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

>> নিঃসন্তান বোনের সম্পত্তির লোভে হত্যার অভিযোগ, ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

>> শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, কুমিল্লায় পুত্রবধূ আটক

>> লখনউতে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ পোস্টারে ড. ইউনূস, রাহুল গান্ধী ও ইলন মাস্ক

>> বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে, অভিযোগ সাদিক কায়েমের

আপনি পড়ছেন : রাঙামাটি

সাজেকে সড়ক অবরোধ, নিরাপত্তা প্রহরায় ফিরছেন ৩ হাজার পর্যটক


Sifat Islam Sohag ২২ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৭



সাজেকে সড়ক অবরোধ, নিরাপত্তা প্রহরায় ফিরছেন ৩ হাজার পর্যটক


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের উজো বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন গণঅধিকার রক্ষা কমিটির সদস্যরা। এ পরিস্থিতিতে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটককে ফিরিয়ে আনা হচ্ছে। তাঁরা বর্তমানে বাঘাইহাটের পথে রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং পর্যটকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

উল্লেখ্য, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল।

অবরোধের কারণে পর্যটননির্ভর সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পর্যটক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।