বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিএনপি নেতাকে মারধরের অভিযোগ, অভিযুক্ত বললেন—আধা ঘণ্টা আগে আমাকেই মেরেছে

>> নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

>> গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝুট গুদাম-মসজিদসহ পুড়ল ১০ দোকানপাট

>> ‘অস্ত্র দিয়ে বলে, যুদ্ধ করতে হবে না, শুধু সামনে-পেছনে যাবা’

>> জিনের বাদশা ও তান্ত্রিক সেজে প্রতারণা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

>> নিঃসন্তান বোনের সম্পত্তির লোভে হত্যার অভিযোগ, ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

>> শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, কুমিল্লায় পুত্রবধূ আটক

>> লখনউতে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ পোস্টারে ড. ইউনূস, রাহুল গান্ধী ও ইলন মাস্ক

>> বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে, অভিযোগ সাদিক কায়েমের

>> শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালকে মারধর

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝুট গুদাম-মসজিদসহ পুড়ল ১০ দোকানপাট


Sifat Islam Sohag ২২ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫২



গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝুট গুদাম-মসজিদসহ পুড়ল ১০ দোকানপাট


গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ঝুট গুদাম, মসজিদ, ভাঙাড়ির দোকানসহ প্রায় ১০টি দোকানপাট পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজে যোগ দেয়।

তিনি জানান, চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদাম, স্যানিটারি সামগ্রীর দোকান, মুরগির দোকান, ভাঙাড়ির দোকান ও একটি মসজিদ পুড়ে গেছে। এ ছাড়া বাজারের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর জানা যাবে।