বুধবার, অক্টোবর ২১, ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে, অভিযোগ সাদিক কায়েমের

>> শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালকে মারধর

>> ভারতের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের সঙ্গে তুলনার বিরোধিতা দীপকের

>> মাদক সেবন ও বিক্রিতে বাধা, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

>> সরকারি দপ্তরে প্রায় এক লাখ পদে নিয়োগ আটকে, জটিলতা কাটাতে কী বলছে অর্থ বিভাগ?

>> দলীয় শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়, সতর্ক বিএনপির নেতাকর্মীরা

>> নামজারিতে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষের অভিযোগ, অভিযুক্ত ভূমি কর্মকর্তার অস্বীকার

>> প্রাবোও সরকারের দুই বছর পূর্তি ঘিরে বিক্ষোভ, জাকার্তায় ৯৫০০ পুলিশ মোতায়েন

>> পুলিশ হাউজিংয়ে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত

>> পূজা দেখা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আতঙ্কে দোকানপাট বন্ধ

আপনি পড়ছেন : গাজীপুর

শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালকে মারধর


Sifat Islam Sohag ২১ অক্টোবর ২০২৬, বিকাল ৩:২৬



শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালকে মারধর


গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার ভাইস প্রিন্সিপালকে মারধর করেছেন স্থানীয় লোকজন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে ‘ল’ কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত মুসলেউদ্দিন ওই মাদরাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদরাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটি মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। পরে একপর্যায়ে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা পরিবারের কাছে প্রকাশ করে।

শিশুটির কাছ থেকে অভিযোগ শোনার পর বুধবার দুপুরে তার বাবা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন অভিযুক্ত শিক্ষককে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শিশুটির সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি।