সোমবার, নভেম্বর ২, ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

>> শ্রমিক অসন্তোষে এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

>> বান্দরবানে সাকিব চৌধুরীকে মারধরের অভিযোগ, চোখের নিচে চার সেলাই; বিচারের দাবি পরিবারের

>> রাজশাহী বিআরটিএতে দালাল সিন্ডিকেটের দাপট, ঘুষ ছাড়া মিলছে না সেবা!

>> নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

>> ব্যালন ডি’অর ভোটে মেসির সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা

>> শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ১১ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

>> ৯ গুলিবিদ্ধ হওয়ার দাবি করে মামলা, হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

>> ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ

>> রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন

আপনি পড়ছেন : ঢাকা

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ


Sifat Islam Sohag ২ নভেম্বর ২০২৬, সকাল ১১:০০



মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভের চেষ্টা করেছেন রাজধানীর মিরপুর এলাকার পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় সোমবার সকালেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। মিরপুর-১৪ নম্বর থেকে একটি দল মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকায়ও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশের তৎপরতায় তাদের সেই উদ্যোগও সফল হয়নি।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন জানান, শ্রমিকেরা সকালে আবারও সড়কে নামার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সদস্যরা সকাল থেকেই মাঠে রয়েছেন।

এর আগে রোববার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের গাড়িতেও হামলার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

গত দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের প্রভাবে মিরপুর এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। এমনকি পরিস্থিতির কারণে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।

এদিকে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।