বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

আপনি পড়ছেন : ঢাকা

ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক


Sifat Islam Sohag ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৮



ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে এক বয়স্ক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে ধানমন্ডি মডেল থানার মিনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮) নামের এক ব্যক্তি এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন পথচারী তাঁকে মারধর করেন। ওই তরুণীকেও ঘটনার সময় প্রতিবাদ করতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে সাদা শার্ট পরা এক যুবককে ওই ব্যক্তিকে চড়-থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম খালিদ হাসান (৩৫)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিকস ডিজাইনার হিসেবে কাজ করেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, বুধবার সকালে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।