বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে সড়কে ঘোরানোর অভিযোগ


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৭



চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে সড়কে ঘোরানোর অভিযোগ


চুরির অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় দুই তরুণকে আটক করে মাথার চুল কেটে ও ন্যাড়া করে সড়কে ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার দুপুরে চান্দগাঁও থানার মোহরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুই তরুণের বয়স আনুমানিক ১৯ থেকে ২০ বছর।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই তরুণের একজনের মাথার মাঝখানের চুল কেটে দেওয়া হয়েছে। অন্যজনের পুরো মাথা ন্যাড়া করা। দুজনের হাতেই হাতকড়া ছিল এবং তাঁদের সড়ক দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় আশপাশে থাকা কয়েকজনকে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়।

চান্দগাঁও থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মনজুর আলম মজুমদার জানান, স্থানীয় একটি খাবারের দোকানে চুরির চেষ্টা করেছিলেন—এমন অভিযোগে ওই দুই তরুণকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাঁদের রেললাইনের লোহার সঙ্গে বেঁধে রাখা হয় এবং একপর্যায়ে মাথার চুল কেটে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দুই তরুণকে চুল কাটা অবস্থায় দেখতে পান। কে তাঁদের চুল কেটেছে, সে বিষয়ে জানতে চাইলেও কেউ বিষয়টি স্বীকার করেনি।

মনজুর আলম বলেন, কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কাউকে আটক করে এভাবে অপমান বা হেনস্তা করার সুযোগ নেই। চুরি অপরাধ হলেও আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়াও অপরাধ।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ওই দুই তরুণ এর আগেও এলাকায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই তরুণকে উদ্ধার করে চান্দগাঁও থানায় নেওয়া হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।