বুধবার, নভেম্বর ৪, ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ

>> গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

>> হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

>> গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

>> বরিশাল বিআরটিএর মোটরযান পরিদর্শক সৌরভ সাহার বিরুদ্ধে ফের ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়ার অভিযোগ

>> মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসে বাধা, উদয়ন স্কুলে বিক্ষোভ

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩

>> আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত প্রায় ৫০ পুলিশ সদস্য

>> সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন


Sifat Islam Sohag ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৭



গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন


গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মোট ২৫ প্লাটুন সদস্য শিল্পাঞ্চলের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে।

বুধবার বিজিবির সংখ্যা আরও এক প্লাটুন বাড়িয়ে ১২ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য। সব মিলিয়ে ২৫ প্লাটুনের এই বাহিনী ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।