সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রে দলটির ‘স্ট্রাইকার’ নিয়োগের কথা উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শফিকুল আলম লেখেন, “আওয়ামী লীগ আমেরিকায় স্ট্রাইকার হায়ার করছে বিএনপির পোস্টে গোল দিতে। স্ট্রাইকার আওয়ামী লীগের পোস্টে গোল দিয়ে সেলিব্রেট করতে করতে চলে গেছে।” পোস্টের সঙ্গে একটি হাসির ইমোজিও যুক্ত করেন তিনি।
তবে ‘স্ট্রাইকার’ বলতে কাকে বোঝানো হয়েছে কিংবা কোন ঘটনা বা ব্যক্তিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি শফিকুল আলম।
এ কারণে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ‘আপা আসলে কিন্তু আপনার খবর আছে।’