বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

আপনি পড়ছেন : বিশ্ব

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০; আহত ৬০-এর বেশি


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৭



বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০; আহত ৬০-এর বেশি


বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা এলাকায় স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণটি ঘটে। আতশবাজি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণের একটি এলাকায় বিস্ফোরণের সূত্রপাত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের শুরু হতে পারে।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। আহত হয়েছেন ৬২ জন। তাঁদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের হিসাবে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

আহতদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পাঠানো এবং ঘটনাস্থলের ক্ষয়ক্ষতি নিরূপণে সামরিক কমপ্লেক্স এলাকায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফলে সেখানে পুনরায় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা।