রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

আপনি পড়ছেন : আইন-আদালত

জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত


Sifat Islam Sohag ১১ অক্টোবর ২০২৬, বিকাল ৩:১৫



জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েলকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান নূর মোহাম্মদকে আদালতে হাজির করে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন জুয়েল। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ওই সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে এ ঘটনায় থানায় মামলা করেন তিনি।

মামলার অভিযোগে এ ঘটনায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের মদদ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তকাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।