বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> না বুঝে স্টেরয়েড গ্রহণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

>> প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ, চাকরিতে যোগ দিতে এসে পিএসসিতে আটক প্রার্থী

>> বাবার ইসলাম গ্রহণে ছেলেদের অভিনব কৌশল

>> সবচেয়ে ব্যয়বহুল এনজো ফার্নান্দেজ, প্রিমিয়ার লিগে দলবদলের নতুন রেকর্ড

>> সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব

>> জয়পুরহাটে হাতকড়া পরেই মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

>> ‘কখনো কখনো মনে হয়, বেঁচে থাকাটাই অর্থহীন’—নেপালের বন্যায় স্বজনহারা শ্রমিক

>> রোগীর মৃত্যু নিয়ে সংঘর্ষ, চার ছাত্রদল নেতাসহ ৬ জন আটক

>> হাসপাতালে জ্বালানিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

>> চট্টগ্রাম বিআরটিএ অফিসে ঘুষ ও অনিয়মের অভিযোগ, সেবা নিতে গিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ

আপনি পড়ছেন : ঢাকা

সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২



সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব


সফর শেষে আজ বুধবার ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

গত ৩০ আগস্ট ঢাকায় আসেন অ্যান্ডা ফিলিপ। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

ঢাকায় অবস্থানকালে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

সফর শেষে আজ বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন।