রবিবার, আগস্ট ৩০, ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নো বল ঠেকাতে গাভাস্কারের পরামর্শ, জরিমানা হোক বোলার-কোচ দুজনেরই

>> দেয়ালে সাঁটানো মুখগুলো কি কখনো ফিরবে ঘরে?

>> ই-জিরো বোর্ডে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনা

>> হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ

>> ঢাকায় আরও দুই মেট্রোরেল প্রকল্পে ব্যয় ২ লাখ কোটি ছাড়াচ্ছে

>> যাত্রাবাড়ীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

>> পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ, বাঁচতে হলে এখন ‘মিরাকল’ই ভরসা

>> ইউটিউব দেখে ফলের বাগান, প্রথম বছরেই ২২ লাখ টাকার বিক্রি

>> যশের তারকাখ্যাতি আছে, কিন্তু গল্প কতটা জমল? ‘টক্সিক’ নিয়ে যে ৭ প্রশ্ন

>> মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট

আপনি পড়ছেন : ঢাকা

হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ


৩০ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৭



হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ


রাজধানীর আদাবর থানায় দায়ের করা মো. ইসহাক জমাদ্দার হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ পাহারায় তাঁকে আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। তাঁর উপস্থিতিতেই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে পুলিশের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং আদালতে জানান, মামলার তদন্তে শাহজাহান ওমরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এগিয়ে নিতে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।

শুনানি শেষে আদালত শাহজাহান ওমরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২৪ আগস্ট পুলিশ তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের কাছে গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইসহাক জমাদ্দারের মৃত্যুর ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

শাহজাহান ওমরকে এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।