বুধবার, নভেম্বর ৪, ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> অব্যবস্থাপনার কারণে সরকারকে অনেকে ‘লন্ডনিগো সরকার’ বলছে: মঞ্জু

>> শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপির নেতাকর্মীরা

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত অন্তত ১০

>> গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে যেভাবে প্রাণ হারান তৌফিক

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে তিন পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ

>> নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ফের উত্তেজনা, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; গ্রেপ্তার ৫

>> ফতুল্লায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাসে অসুস্থ তরুণী

>> হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসি ও সাংবাদিক আহত; থমথমে পরিস্থিতি

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ

>> গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ


Sifat Islam Sohag ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৪



গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ


গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশ থেকে বিভিন্ন জিনিসপত্র এনে সড়কের ওপর জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও বাধা দেওয়া হয়। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও বাধার মুখে পড়তে হয়।

এদিকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে কোনো সংঘাত ছাড়াই সেখান থেকে সরিয়ে দেন।

তিনি আরও জানান, মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।