বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে হাজির অভিনেতা আলভী

>> ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, মরদেহ ১৫ টুকরা করে ডোবায় ফেলার অভিযোগ

>> প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টির সুযোগ

>> ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই নিয়ে সেমিনার

>> যুক্তরাষ্ট্রে শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

>> মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

>> রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

>> জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ডিএমপির সমন্বয় সভা

>> জাদেজার ‘নো বল’ সমস্যা, টেস্টে ফ্রি হিট চালুর পরামর্শ

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৫৫

আপনি পড়ছেন : বিশ্ব

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


Rabeya ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৪:৫৮



মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, চুক্তির সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা এবং এতে দেশের কী সুবিধা হতে পারে, তা জানতে চান।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্ট বর্তমানে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে। তবে বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর্যায়ে আসেনি।

তিনি বলেন, চুক্তিভুক্ত দেশগুলো যদি বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বা উদ্যোগ আসার আগেই চুক্তিটির ভালো-মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় এখনো আসেনি। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এসব বিষয় পর্যালোচনা করা হবে।

তিনি মক্কা প্যাক্টকে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও আত্মরক্ষার একটি সম্ভাব্য কাঠামো হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

এখন বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি মূলত চুক্তিভুক্ত দেশগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।