সোমবার, আগস্ট ২৪, ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

>> গ্যাস সংকটে টাইলস উৎপাদনে ধস, বাজারে বাড়ছে পণ্যের সংকট

>> ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি ৪১ কোটি টাকায়

>> নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর

আপনি পড়ছেন : বিশ্ব

দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন


Rabeya ২৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩১



দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন


ভারতের রাজধানী দিল্লিতে টানা প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে বিমান চলাচলেও দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। দিল্লি বিমানবন্দরে অবতরণের জন্য আসা বেশ কয়েকটি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রানওয়ের কিছু অংশে পানি জমে যাওয়ায় শতাধিক ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিল্লিতে বৃষ্টি শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। আবহাওয়া দপ্তর আগেই ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে দিল্লিগামী ১৫টি ফ্লাইটকে অন্যত্র পাঠানো হয়। এর মধ্যে ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণ করে। পাশাপাশি ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটসহ বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের ফ্লাইট বিলম্বের বিষয়ে সতর্ক করে।

বৃষ্টির প্রভাবে দিল্লির বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও রাস্তা দেখে মনে হয়েছে যেন নদী। কয়েকটি আন্ডারপাসও সতর্কতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়। স্কুলফেরত শিক্ষার্থীদেরও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়তে দেখা গেছে।

দিল্লির পাশাপাশি রাজধানীসংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদেও ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কনট প্লেসের বিভিন্ন পার্কিং এলাকাতেও পানি জমে যায়। সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় মেট্রোতে যাত্রীদের চাপ বেড়ে যায়।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র দুই ঘণ্টায় দিল্লিতে প্রায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগস্টের শেষ সপ্তাহে এমন ভারী বৃষ্টি দিল্লিতে তুলনামূলকভাবে অস্বাভাবিক বলেও জানানো হয়েছে।

তবে বৃষ্টির একটি ইতিবাচক প্রভাবও দেখা গেছে। বৃষ্টির কারণে দিল্লির বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। শহরের কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI ১০০-এর নিচে নেমে এসেছে। আগামী কয়েক দিন দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। ফলে বৃষ্টি থামার পর দিল্লিতে আবারও তাপমাত্রা ও অস্বস্তিকর গরম বাড়তে পারে।