সোমবার, আগস্ট ২৪, ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

>> গ্যাস সংকটে টাইলস উৎপাদনে ধস, বাজারে বাড়ছে পণ্যের সংকট

>> ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি ৪১ কোটি টাকায়

>> নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর

>> একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ


Rabeya ২৪ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৮



নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ


নুসরাত হত্যা মামলার রায়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান জানিয়েছেন, নিম্ন আদালতের রায়ের পর থেকেই আসামিদের স্বজনদের কাছ থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়ে আসছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখনো হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

নোমান বলেন, শুরু থেকেই তাঁদের পরিবার ন্যায়বিচার প্রত্যাশা করে আসছে। তবে রায়ের পর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তার দাবি জানানো হয়েছে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম।

তিনি বলেন, রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য নুসরাতের বাড়িতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উচ্চ আদালতের রায় ঘোষণার পর বিকেল পর্যন্ত এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।