শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাংবাদিক-পুলিশকে মারধরের হুমকির অভিযোগে ছাত্রদল কর্মী আটক

>> এনসিপির রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন, যুক্ত হলেন নতুন মুখ

>> গভীর রাতে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ

>> সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জানালেন শামা ওবায়েদ

>> ৩৭ হাজার টাকা বেতনে চাকরি, শতকোটি টাকার সম্পদের অভিযোগ সাভারের সাবেক ইউপি সচিব মহাসিনের বিরুদ্ধে

>> বিএনপি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনে আগ্রহী, অভিযোগ জাগপার

>> দুর্গার সাজে ছবি পোস্ট, ধর্ম ও মানুষের আচরণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

>> চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

>> নিরাপদ সড়ক দিবসে ঢাকার চার স্থানে বিআরটিএর সচেতনতামূলক প্রচার

>> সৌদিতে ৬ মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, ৫৯ জনই বিদেশি নাগরিক

আপনি পড়ছেন : আইন-আদালত

সাংবাদিক-পুলিশকে মারধরের হুমকির অভিযোগে ছাত্রদল কর্মী আটক


Sifat Islam Sohag ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৫



সাংবাদিক-পুলিশকে মারধরের হুমকির অভিযোগে ছাত্রদল কর্মী আটক


জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগে মো. আজমাইন হোসেন লাঞ্জু (২২) নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আজমাইন উপজেলার পূর্ব মালঞ্চ এলাকার সুজা মিয়ার ছেলে। তিনি মেলান্দহ উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে আজমাইনকে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দিতে শোনা যায়। অডিওতে বিএনপির ক্ষমতায় থাকার প্রসঙ্গ তুলে কয়েকজন সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মারধরের কথা বলতে শোনা যায় তাঁকে।

জানা গেছে, অডিওটি প্রথমে মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপে পাঠানো হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজমাইনকে আটক করে।

তবে কী কারণে তিনি এমন হুমকি দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।