মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন ইশরাক।
তবে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।