সোমবার, অক্টোবর ১২, ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

>> পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ

>> ফরিদপুরে বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

আপনি পড়ছেন : রাজনীতি

জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি


Sifat Islam Sohag ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৩



জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে জি এম কাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করেছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এসব অভিযোগ তুলে তাঁরা জি এম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা দাবি করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার গোপন যোগাযোগ রয়েছে বলে তাঁরা মনে করেন।

বক্তারা আরও বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে জি এম কাদেরের বাসভবনে হামলার অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজনকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট দিতে দেখা গেছে।

তবে বাসভবনে হামলার অভিযোগ এবং বিক্ষোভকারীদের বক্তব্যের বিষয়ে বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।