শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> টিকটক ভিডিওর জন্য ১০ টাকায় পুকুরে ঝাঁপ, শিশুর মৃত্যু; দেড় বছর পর আসামি গ্রেপ্তার

>> সৌরবিদ্যুৎকেন্দ্রের জন্য কাপাসিয়ার ধাঁধার চর ইজারা চান বিএনপির সাবেক নেতা

>> মণিপুরে সন্দেহভাজন উগ্রপন্থীদের গুলিতে চার নাগা নাগরিক নিহত

>> শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশা যুক্তরাষ্ট্রের

>> নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি এআই দিয়ে তৈরি

>> ‘আইনি অনুসন্ধান ছাড়াই বাংলাদেশি তকমা’, চারজনকে সীমান্ত পার করার অভিযোগে মানবাধিকার সংগঠনের উদ্বেগ

>> গ্যালারিতে জায়গা নেই, ছাদ-চিলেকোঠায় দাঁড়িয়ে ফুটবল দেখলেন দর্শকেরা

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুটপাট, ডিএনসিসি প্রশাসক বললেন—এ ধরনের ঘটনা সরকার চায় না

>> ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

>> শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্তকে পিটুনি দিতে চেয়েছিল জনতা, উদ্ধার করে পুলিশ

আপনি পড়ছেন : রাজনীতি

নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি এআই দিয়ে তৈরি


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১১



নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি এআই দিয়ে তৈরি


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের করমর্দনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের অনুসন্ধানেও ছবিটিকে এআই-সম্পাদিত বলে শনাক্ত করা হয়েছে।

ছবিটির মূল উৎস অনুসন্ধান করতে গিয়ে পাওয়া যায়, এটি আসলে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সময় তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। ওই বৈঠকের খবর একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

মূল ছবিতে তারেক রহমানের পোশাক, লাল টাই, পরিচয়পত্র, কাচের দরজা, পেছনের দৃশ্য এবং দুই নেতার অবস্থান ভাইরাল ছবিটির সঙ্গে মিলে যায়। পার্থক্য মূলত বাম পাশে থাকা শাহবাজ শরিফের জায়গায় নেতানিয়াহুর অবয়ব বসানো হয়েছে।

ছবিটির প্রযুক্তিগত বিশ্লেষণেও এআই সম্পাদনার প্রমাণ পাওয়া গেছে। হাইভ মডারেশনের পরীক্ষায় ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৪ শতাংশ দেখানো হয়। পরে গুগলের সিন্থআইডি বিশ্লেষণেও ছবিটির কিছু অংশে গুগলের এআই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত হয়।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি ও দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সাক্ষাতের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব ছবি নয়। এটি শাহবাজ শরিফ ও তারেক রহমানের একটি আসল ছবিকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।