শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবি, ২০ সেপ্টেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে একাত্ম ঢাকা মহানগর উত্তর আ.লীগের

>> ব্রাইট স্টারের সংবর্ধনায় মেধাবীদের মিলনমেলা, উৎসবমুখর দামুড়হুদা শিল্পকলা অডিটোরিয়াম

>> আজ আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত

>> লোডশেডিং নিয়ে ফেসবুকে ভিডিও, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ আটক

>> ভুল করে ভারতে ঢুকে পড়া রাজশাহীর ৫ ব্যবসায়ী ১১ দিন পর দেশে ফিরলেন

>> কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

>> ‘ঘরে মশার জন্য দাঁড়ানো যায় না’, পরিচ্ছন্নতা নিয়ে কর্মকর্তার প্রশ্নে বাসিন্দার পাল্টা জবাব

>> গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, গাজীপুরে শফিকুর রহমানের বক্তব্য

>> ভারতে সাজা শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে ফিরলেন পাঁচ বাংলাদেশি

>> ডিবি-ডিজিএফআই পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশের তৎপরতায় উদ্ধার

আপনি পড়ছেন : রাজনীতি

‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবি, ২০ সেপ্টেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে একাত্ম ঢাকা মহানগর উত্তর আ.লীগের


Sheikh Mojahidur Rahman ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৩
‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবি, ২০ সেপ্টেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে একাত্ম ঢাকা মহানগর উত্তর আ.লীগের

কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ ফরমায়েশি রায় প্রত্যাখ্যান এবং বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দসহ গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের বিরুদ্ধে পরিচালিত বিচারিক প্রক্রিয়াকে তারা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারের নামে অবিচার, পক্ষপাতিত্ব ও রাজনৈতিক নিপীড়ন জনগণ মেনে নেবে না। আইনের শাসন, ন্যায়বিচার ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আরও বলেছে, বিচার হতে হবে প্রমাণ, আইন ও ন্যায়বোধের ভিত্তিতে। তাদের ভাষ্য, আদালত প্রতিহিংসার মঞ্চ হওয়া উচিত নয়।

এদিকে আগামী ২০ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ যুবলীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সংগঠনটির পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। (INFO BANGLA)

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বের কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সংগঠনের দপ্তর সেলের আবু ইলিয়াছ রব্বানী-লিখনের নামে পাঠানো হয়েছে।