বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

>> শিক্ষক হেনস্তা থেকে জিন্নাহপ্রীতি, ডাকসুর কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন

>> জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

>> হাসান মাহমুদকে পেছনে ফেলে আইসিসির আগস্টের মাসসেরা দিনুশা

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

>> হুতিদের ঠেকাতে মিত্রদের কাছে সামরিক সহায়তা চাইছে সৌদি আরব

>> শত বছরের পশ্চিম বাজার, হাট থেকে রেমিট্যান্সনির্ভর বাণিজ্যকেন্দ্র

>> চুক্তির মাধ্যমে চার বন্ধ পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ

>> হ্যাটট্রিকের কথা ভুলে গিয়েছিলেন খালেদ, কেন্টের হয়ে অভিষেকে নিলেন ৮ উইকেট

>> রাশিয়ার তেল কিনলে ভারতেও ১০০% পর্যন্ত শুল্কের ক্ষমতা, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় বিল

আপনি পড়ছেন : রাজনীতি

‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার


Rabeya ১৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৩



‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার


শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারবে না—এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর কণ্ঠস্বরটি প্রাথমিকভাবে ওসি রাকিবুল হাসানের বলে শনাক্ত করা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বৃহস্পতিবারের আদেশে তাঁকে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা আদেশ অনুযায়ী, রাকিবুল হাসানকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত ওই অডিও ছড়িয়ে পড়ে। এতে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং থানার ওসি পদায়নে অর্থ লেনদেনের অভিযোগও করতে শোনা যায় তাঁকে।

অডিওতে ওই ব্যক্তিকে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বলতে শোনা যায়, তিনি দেশে ফিরলে পুলিশ তাঁকে ঠেকাতে পারবে না। একই সঙ্গে পুলিশের দুর্বলতা নিয়েও মন্তব্য করেন তিনি।

অডিওর আরেক অংশে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ করা হয়। বক্তাকে বলতে শোনা যায়, অনেক সিনিয়র কর্মকর্তা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, কিন্তু তিনি এ ধরনের রাজনীতিতে যুক্ত নন।

এ ছাড়া ‘মনির’ নামে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার গাড়িচালকের বিরুদ্ধে থানার ওসি পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগও করা হয় অডিওতে। সেখানে দাবি করা হয়, পদায়ন পেতে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে।

অডিওতে ওই কর্মকর্তার সম্পদের পরিমাণ নিয়েও অভিযোগ করা হয়। তাঁর চাকরিজীবন ও বর্তমান পদ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন কথিত ওই পুলিশ কর্মকর্তা।

ওসি পদায়ন নিয়ে অতীতের বিভিন্ন সময়ের প্রসঙ্গ টেনে অডিওতে আরও কিছু দাবি করা হয়। সেখানে সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের সময় ওসি বদলি বা পদায়নে অর্থ লেনদেন হয়নি বলেও দাবি করা হয়।

এ ছাড়া ঢাকা মহানগরীর থানাগুলোর ওসি পদায়ন নিয়ে অর্থ লেনদেনের প্রয়োজন নেই—এমন বক্তব্যও অডিওতে শোনা যায়।

অডিওর শেষদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য কাজ করে দেওয়ার অভিজ্ঞতার কথা বলতে শোনা যায় ওই ব্যক্তিকে। ভাটারা এলাকায় একটি কাজ করে দেওয়ার পর সংশ্লিষ্ট এক কর্মকর্তার বিরুদ্ধে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ করেন তিনি। পাশাপাশি যোগ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দূরে রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির পুরোপুরি সত্যতা বা এর বক্তব্যের সব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পুলিশ সূত্র কণ্ঠটি প্রাথমিকভাবে রাকিবুল হাসানের বলে শনাক্ত করার কথা জানালেও, ডিএমপির প্রত্যাহার আদেশে অডিওটির বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।