শনিবার, নভেম্বর ২১, ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রাহক

>> জামায়াতকে ঠেকাতে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছিল: সাদিক কায়েম

>> ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক বিলুপ্তির দাবি রাশেদ খানের

>> প্রধানমন্ত্রীসহ আমাদের কারও দেশের বাইরে ঠিকানা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

>> মুন্সীগঞ্জে শ্রমিক দলের কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

>> হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

>> প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াত আমিরের সাড়া, তবে এক মঞ্চে নয়

>> শেখ হাসিনাকে ঘিরে আন্দোলন গড়তে চান, দাবি রিজভীর

>> দরবেশের ছদ্মবেশে মাদক সেবন, যুবকের ৪ মাসের কারাদণ্ড

>> ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহতের দাবি

আপনি পড়ছেন : বান্দরবান

বান্দরবানে সাকিব চৌধুরীকে মারধরের অভিযোগ, চোখের নিচে চার সেলাই; বিচারের দাবি পরিবারের


Sheikh Mojahidur Rahman ১ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৩
বান্দরবানে সাকিব চৌধুরীকে মারধরের অভিযোগ, চোখের নিচে চার সেলাই; বিচারের দাবি পরিবারের

বান্দরবানে সাকিব চৌধুরী নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে মোহাম্মদ আইয়ুব তালুকদার, তাঁর বড় ছেলে অপু ইসলাম, ছোট ছেলে তৌসিফ তালুকদার ও মিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত সাকিবকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চোখের নিচে চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।

পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে বন্ধুদের সঙ্গে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন সাকিব চৌধুরী। এ সময় তাঁকে আটকে মারধর করা হয়। এতে তাঁর চোখের নিচে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

হাসপাতালে চিকিৎসাধীন সাকিবের আঘাতের কয়েকটি ছবি পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করা হয়েছে।

এদিকে, ‘করিম’ নামের একটি ফেসবুক আইডি থেকে ফরহাদ চৌধুরী ও তাঁর ছোট ভাই সিফাতের বিরুদ্ধে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করা হয় বলে দাবি করেছে পরিবার।

পরিবারের ভাষ্য অনুযায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা যোগাযোগ করার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।

ছেলেকে মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাকিবের মা বলেন, “আমার ছেলেকে যেভাবে আহত করা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”

এ বিষয়ে ফরহাদ চৌধুরী বলেন, “আমরা কোনো ধরনের প্রতিশোধ চাই না। আমরা চাই, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। আমার ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে প্রকাশিত ভিডিওর বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য বের করা হোক। প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।