বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

আপনি পড়ছেন : শিক্ষা

রাজধানীর আরও একটি স্কুলের নাম বদলে যাচ্ছে


Rabeya ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৬



রাজধানীর আরও একটি স্কুলের নাম বদলে যাচ্ছে

রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নামটি বাতিল করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নাম ‘মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ’ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন ঢাকা জেলার রমনা থানার ৫২, সিদ্ধেশ্বরী ঠিকানায় অবস্থিত ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’-এর নাম পরিবর্তন করে প্রতিষ্ঠালগ্নের নাম ‘মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ’ করার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।