রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অর্থ লোপাটের অভিযোগ, মোশারফকে ঘিরে প্রশ্ন

>> প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

>> সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার

>> আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী

>> আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ, তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

>> ৬ কার্গো এলএনজি কিনবে সরকার, ক্রয় প্রস্তাবে অনুমোদন

>> জাতীয় নারীশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

>> ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৯

>> ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

>> সৌদি আরবের বিরুদ্ধে প্রচারযুদ্ধে এপস্টিনের নথি ব্যবহার করছে হুতিরা

আপনি পড়ছেন : শিক্ষা

ডাকসু নির্বাচন ঘিরে শেষ দিনের প্রচারণা


খায়রুন নাহার ৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৪২
ডাকসু নির্বাচন ঘিরে শেষ দিনের প্রচারণা
ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা।উৎসবমুুখর আমেজে হলগুলোর সামনে ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভিপিসহ বিভিন্ন পদপ্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা।শেষদিনের মতো তারা ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং এর মধ্য দিয়ে রাত ১১ টায় শেষ হবে প্রচারণার সময়।আগামীকাল বন্ধ থাকবে  নির্বাচনের প্রচার প্রচারণা।মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রায় ৪০০০০ ভোটার ৮ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট দিতে পারবে।

ছাত্রদল তাদের বিভিন্ন পদপ্রার্থীদের নিয়ে শপথ পাঠ আয়োজন করতে যাচ্ছে।দুপুর ১২ টায় শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে দুপুর ১ টায় তারা আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেন।

শিবিরের পদপার্থীদের শেষ দিনের প্রচারণায় লিফল্যাট বিতরণ করতে দেখা যায়।শেষ দিনের প্রস্তুতি নিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদেক কায়েম বলেন,শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে ডোর টু ডোর গিয়েছি এবং তাদের আকাঙ্ক্ষার কথা শুনেছি।তিনি আরও বলেন আমাদের যে জোট সে জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে আসে সে স্বপ্ন বিনির্মান হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না।