রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত তথ্য জানার অপেক্ষা রয়েছে।