মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : ঢাকা

ঢাবিতে ৪৮ টাকায় বই ও গাছ উপহার দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২০



ঢাবিতে ৪৮ টাকায় বই ও গাছ উপহার দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভোদয়। প্রচলিত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে প্রতীকী মূল্যে বই বিক্রির পাশাপাশি পাঠকদের গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। আয়োজনে শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই মাত্র ৪৮ টাকায় বিক্রি করা হয়। প্রতিটি বইয়ের সঙ্গে পাঠকদের একটি করে গাছের চারাও দেওয়া হয়।

আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি, জ্ঞানচর্চায় উৎসাহ দেওয়া এবং ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মসূচি ঘিরে সকাল থেকেই গ্রন্থাগার এলাকায় শিক্ষার্থী ও তরুণ পাঠকদের উপস্থিতি দেখা যায়।

শুভোদয়ের প্রধান সমন্বয়ক জাহিদ হাসান শাকিল বলেন, প্রচলিত রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে তরুণদের মেধা ও মননের বিকাশে ভূমিকা রাখতেই এই আয়োজন করা হয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮ টাকায় তরুণদের উপযোগী বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশের প্রতি সচেতনতা তৈরির জন্য গাছের চারাও উপহার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তরুণদের ইতিহাসের সঠিক তথ্য জানা এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। কর্মসূচিতে শিক্ষার্থীদের সাড়া পাওয়ায় তারা সন্তুষ্ট। ভবিষ্যতেও শুভোদয় বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

উল্লেখ্য, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল মঙ্গলবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।