রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : খেলা

কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ


Sheikh Mojahidur Rahman ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২১



কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ


জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে কাবাডিতে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। কাবাডির এবারের আসর ২১ থেকে ২৬ সেপ্টেম্বর টোকাই সিটিজেনস জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে ১৭–১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২২–১৯ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে তারা। দুই অর্ধ মিলিয়ে ৩৯–৩৫ পয়েন্টের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ‘অলআউট’। দক্ষিণ কোরিয়াকে দুবার অলআউট করে বাংলাদেশ পায় ৪ পয়েন্ট। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করে দক্ষিণ কোরিয়া পায় ২ পয়েন্ট। রক্ষণেও দুই দল ছিল প্রায় সমান অবস্থানে। উভয় দলই একটি করে সফল ‘সুপার ট্যাকল’ থেকে ২ পয়েন্ট করে পেয়েছে।

ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখেছেন। তবে কোনো হলুদ বা লাল কার্ড দেখেননি তাঁরা।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ চায়নিজ তাইপের বিপক্ষে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে, জাপান ও ভারত রয়েছে।