বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

আপনি পড়ছেন : বিশ্ব

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি, অক্ষত উদ্ধার বিড়ালছানা


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৮



গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি, অক্ষত উদ্ধার বিড়ালছানা


যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ১২২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি ছোট বিড়ালছানা। দীর্ঘ এই যাত্রার পরও অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে টেক্সাসের কারভিল শহরে। পিটারসন হেলথের এক কর্মী প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পর ইঞ্জিনের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি যন্ত্রাংশের ফাঁকে একটি ছোট্ট বিড়ালছানাকে দেখতে পান।

ধারণা করা হচ্ছে, রকস্প্রিংস থেকে কারভিল যাওয়ার সময় কোনো একপর্যায়ে বিড়ালছানাটি গাড়ির ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়ে। দুই শহরের দূরত্ব প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার। পুরো পথজুড়ে ইঞ্জিনের ভেতরেই লুকিয়ে ছিল প্রাণীটি।

গাড়ির ইঞ্জিনের প্রচণ্ড তাপ, শব্দ ও ঝাঁকুনির মধ্যেও কীভাবে বিড়ালছানাটি বেঁচে গেল, তা অনেকের কাছেই বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

খবর পেয়ে কারভিল শহরের প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রাণী উদ্ধারকারী সংগঠন কারভিল পেটস অ্যালাইভের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হাসপাতালের কর্মীদের সহযোগিতায় গাড়ির সামনের গ্রিল ও প্রয়োজনীয় কিছু অংশ খুলে সতর্কতার সঙ্গে বিড়ালছানাটিকে বের করে আনা হয়।

উদ্ধারের পর প্রাণীটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। পরে তাকে নিরাপদ ও উষ্ণ পরিবেশে রাখা হয় এবং পর্যাপ্ত খাবার দেওয়া হয়।

কারভিল পেটস অ্যালাইভ জানিয়েছে, দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রার পর বিড়ালছানাটি এখন নিরাপদে রয়েছে।

প্রাণী উদ্ধারকারীরা বলছেন, ঠান্ডা আবহাওয়া কিংবা রাতের বেলায় উষ্ণতার সন্ধানে বিড়ালসহ ছোট প্রাণীরা অনেক সময় গাড়ির ইঞ্জিনের আশপাশে আশ্রয় নেয়। তবে এতে তাদের গুরুতর দুর্ঘটনা বা প্রাণহানির ঝুঁকি থাকে। তাই গাড়ি চালু করার আগে ইঞ্জিনের আশপাশে প্রাণী লুকিয়ে আছে কি না, তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তাঁরা।