রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

আপনি পড়ছেন : আইন-আদালত

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত


Rabeya ১২ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫২



সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলী ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখায় ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাহাবুদ্দিন, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছিলেন।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন জানান, শাখা পর্যায়ের কোনো কর্মকর্তার সরাসরি দুদকে অভিযোগ করার সুযোগ নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, ঋণসংক্রান্ত অনিয়মের ক্ষেত্রে সাধারণত আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়া হয়। আদালত প্রয়োজন মনে করলে বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠাতে পারেন। ব্যাংকের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগের জন্য পৃথক বিভাগও রয়েছে।

আলতাফ হোসেন বলেন, শাখার একজন কর্মকর্তা কেন সরাসরি দুদকে অভিযোগ করেছেন, সেটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং সেই কারণেই ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে ব্যাংকের অভ্যন্তরীণ নথিতে ভিন্ন একটি তথ্য পাওয়া যায়। নথি অনুযায়ী, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইয়াসীন আলীকে একটি নির্দিষ্ট অভিযোগের বিষয়ে কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিলের জন্য তাঁকে দায়িত্ব দেওয়ার কথা ২৭ জুলাইয়ের একটি চিঠিতে উল্লেখ করা হয়। ওই চিঠিতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতাও তাঁকে দেওয়া হয়েছিল।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০১৭ সালে জে এম সি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। পরবর্তীতে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

ব্যাংকের নথি অনুযায়ী, ২০১৭ সালের ৮ জুন থেকে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।