ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল ও ‘ব্লাফ’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর মতে, বিজয় দিবসে দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা নিজের পরিকল্পনার দুর্বলতাই প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।
পোস্টে তিনি লেখেন, ১৬ ডিসেম্বর দেশে ফেরার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়ে শেখ হাসিনা তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে থাকা অনিশ্চয়তা অনেকটাই দূর করেছেন।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ নতুন করে প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারে বলেও মনে করেন শফিকুল আলম। তাঁর ভাষ্য, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে দিল্লির কাছে আবারও আবেদন জানাতে পারে ঢাকা। তবে পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ শ্রীধারা দত্তের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি দাবি করেন, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না।
১৬ ডিসেম্বর তারিখ বেছে নেওয়ার বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন শফিকুল আলম। তাঁর মতে, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে দেশে ফেরার ঘোষণা বাস্তবায়নের সম্ভাবনা কম। এ কারণে তিনি শেখ হাসিনার এই ঘোষণাকে ‘ব্লাফ’ বলে অভিহিত করেন।
শফিকুল আলমের দাবি, নির্দিষ্ট তারিখ ঘোষণার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া সহজ হবে। বিশেষ করে ১৬ ডিসেম্বরকে