মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত উপজেলায় যুক্ত করার প্রতিবাদে রেলপথ অবরোধ

>> শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা ‘ব্লাফ’: শফিকুল আলম

>> ‘আসো, খাঁচা আর দড়ি প্রস্তুত আছে’: শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ

>> হাসিনার জন্য রাষ্ট্রীয় বিমান চাওয়ার দাবি উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

>> নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ

>> বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় উড়োজাহাজ

>> ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, দিল্লি থেকে উড়োজাহাজ চেয়েছেন

আপনি পড়ছেন : রাজনীতি

‘আসো, খাঁচা আর দড়ি প্রস্তুত আছে’: শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ


Sifat Islam Sohag ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫২



‘আসো, খাঁচা আর দড়ি প্রস্তুত আছে’: শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ


আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার আগ্রহের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আসো, খাঁচা আর দড়ি রেডি আছে।’

পোস্টে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা এবং দিল্লি থেকে ঢাকায় আসার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার খবর প্রকাশের পর আসিফ মাহমুদ এই প্রতিক্রিয়া জানান।