রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : জাতীয়

সরকারি বাধার মধ্যেও দেশব্যাপী শেখ হাসিনার জন্মদিন পালিত


২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৯
সরকারি বাধার মধ্যেও দেশব্যাপী শেখ হাসিনার জন্মদিন পালিত

শেখ মুজাহিদুর রহমান (এম রহমান) : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন এলাকায় কেক কাটা, মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

রাজধানীর ধানমন্ডিতে ২৬ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকশ নেতা-কর্মী মিছিল করেন। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি রঙ ছোড়া ও আতশবাজি ফোটানোর ঘটনাও ঘটে। পরে পুলিশ চারজনকে আটক করে বলে জানিয়েছে ধানমন্ডি থানা।

গোপালগঞ্জেও সোমবার সকালে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একাধিক ঝটিকা মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়, চন্দ্রদিঘলীয়ায় মিছিলের পর সড়কে কেক কাটা হয়। একই সময়ে ভেড়ার বাজার এলাকাতেও মিছিল ও কেক কাটার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টুঙ্গিপাড়া থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন থেকে তিন নারীসহ সাতজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।

এর আগে শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা চলে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বরিশালেও জন্মদিনকে কেন্দ্র করে বৈঠকের অভিযোগে ১২ জনকে আটকের খবর প্রকাশিত হয়েছে।

সব মিলিয়ে, প্রকাশ্য কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় শেখ হাসিনার জন্মদিন ঘিরে কর্মসূচির খবর পাওয়া গেছে।