শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

আপনি পড়ছেন : জাতীয়

মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই


ডেস্ক রিপোর্ট ১২ আগস্ট ২০২৫, সকাল ১১:৫৮
মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই
ছবি:সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এই চুক্তিগুলো সই হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনই এই ঐতিহাসিক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন সকালে স্থানীয় সময় ৯টায় ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। পরে দু’দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরই চুক্তিসমূহ সই হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে সকাল ৯টা ২৫ মিনিটে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

সই হওয়া প্রথম ‘নোট অব এক্সচেঞ্জ’টি উচ্চশিক্ষা খাতে সহযোগিতা সংক্রান্ত। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

দ্বিতীয় নোট অব এক্সচেঞ্জটি কূটনীতিক প্রশিক্ষণ খাতের উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর ভিত্তি করে সই হয়। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৃতীয় নোট অব এক্সচেঞ্জটি হালাল ইকোসিস্টেম নিয়ে। এতে দুই দেশের মধ্যে হালাল শিল্পে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে চুক্তি সই হয়। স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।