শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

আপনি পড়ছেন : কক্সবাজার

উখিয়ার আশ্রয়শিবিরে দুই অটোরিকশার সংঘর্ষ, রোহিঙ্গা যুবক নিহত


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬



উখিয়ার আশ্রয়শিবিরে দুই অটোরিকশার সংঘর্ষ, রোহিঙ্গা যুবক নিহত


কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি অটোরিকশাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে ১৮ নম্বর আশ্রয়শিবিরের এফ-৩০ ব্লকের তিন রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাশিম একই আশ্রয়শিবিরের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে।

আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল হোসেন জানান, ক্যাম্পের ভেতরে যাতায়াতের জন্য এক হাজারের বেশি সিএনজি ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। সকালে যাত্রীবাহী দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাশিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাশিমের মৃত্যু হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ওসি।