বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

>> শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট: রাশেদ খাঁন

>> উত্তরা থেকে চট্টগ্রাম: বিআরটিএ কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে ফের ঘুষ ও দালাল সিন্ডিকেট পরিচালনার অভিযোগ

>> আ. লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

>> আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, পুলিশ-বিজিবি-আনসারসহ আহত ১২

>> নতুন মজুরিতেও অসন্তোষ, নারায়ণগঞ্জে সড়ক অবরোধে পোশাকশ্রমিকেরা

>> বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির, রুমিন ফারহানার অবস্থান ভিন্ন

>> গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে: রাশেদ খাঁন

>> ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের অবরোধ-সংঘর্ষে আহত ১১

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩২



ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় মোট ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া আরও ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।