বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

আপনি পড়ছেন : ঢাকা

আশুলিয়ায় দম্পতির মরদেহ উদ্ধার, গর্ভবতী নারীর ভ্রূণ উদ্ধারের দাবি


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৪



আশুলিয়ায় দম্পতির মরদেহ উদ্ধার, গর্ভবতী নারীর ভ্রূণ উদ্ধারের দাবি


আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে। নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

স্থানীয় একাধিক ভাড়াটিয়ার ভাষ্য, ওই নারী বাসাটি ভাড়া নেওয়ার সময় অন্তঃসত্ত্বা ছিলেন এবং জামগড়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী হকার হিসেবে জীবিকা নির্বাহ করতেন।

নিহত নারীর বোন শাপলা বেগম জানান, গত বৃহস্পতিবার বিকেলে সর্বশেষ তাঁর বোনের সঙ্গে দেখা হয়েছিল। একই এলাকায় একটি পোশাক কারখানায় দুই বোন কাজ করতেন। শনিবার বোন কর্মস্থলে না যাওয়ায় তিনি প্রথমে ধারণা করেছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ায় হয়তো শারীরিক কোনো সমস্যার কারণে কাজে যেতে পারেননি।

শাপলা বেগমের দাবি, তাঁর বোন ও ভগ্নিপতিকে গলাটিপে হত্যা করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বোন অন্তঃসত্ত্বা থাকায় তাঁর গর্ভের সন্তানও বের হয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের আগে কিংবা পরে ওই নারীর গর্ভপাত হয়ে আনুমানিক পাঁচ মাস বয়সী ভ্রূণ বের হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামত এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।