বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মাদক নয়, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

>> আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনায়: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সাবেক এমপি আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

>> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ইউনিটভিত্তিক জিপিএ ও ফি জেনে নিন

>> গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> ‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘স্টুডেন্ট কোথায়?’

>> গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

>> গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২৯



গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক। এ সময় তাঁদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে পোশাকশ্রমিকদের একটি মিছিল ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হয়। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষ ও নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মহাসড়কে অবরোধের চেষ্টায় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে।