বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শামীম হত্যা মামলায় যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড

>> শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতায় ঝুঁকিতে শিল্প খাত: এবি পার্টি

>> জামিনের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডা

>> মিরপুরে ২০টি ককটেলসহ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার

>> কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

>> শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতা, সরকারকে চাপে ফেলার অভিযোগ

>> কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী

>> এক দিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনায়ও রয়েছে কর্মসূচি

>> গাজীপুরের মোড়ে মোড়ে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন

>> নিষিদ্ধ ছাত্রলীগের ‘গুপ্ত’ সাদিক কায়েম ‘জয় বাংলা’ বলে মিছিল করেছেন: রাশেদ খাঁন

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতায় ঝুঁকিতে শিল্প খাত: এবি পার্টি


Sifat Islam Sohag ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৫৮



শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতায় ঝুঁকিতে শিল্প খাত: এবি পার্টি


তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সংঘাতের স্থায়ী সমাধানে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির মতে, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি পোশাকশিল্পের উৎপাদন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতাও বজায় রাখতে হবে। তবে শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতা পুরো শিল্প খাতকে ঝুঁকির মধ্যে ফেলছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন দাবি তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, শ্রমিকের অধিকার ও পোশাকশিল্পের স্বার্থ একে অপরের বিরোধী নয়। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতাও রক্ষা করতে হবে। এ দুই ক্ষেত্রে সরকার ব্যর্থ হলে তার দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি এ শিল্পের সঙ্গে যুক্ত। ফলে এ খাতের সংকট কেবল ব্যবসায়িক সমস্যা নয়, জাতীয় অর্থনীতি এবং অসংখ্য পরিব