সোমবার, নভেম্বর ২, ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২

>> ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বিজিবি সদস্য আহত

>> মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

>> শ্রমিক অসন্তোষে এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

>> বান্দরবানে সাকিব চৌধুরীকে মারধরের অভিযোগ, চোখের নিচে চার সেলাই; বিচারের দাবি পরিবারের

>> রাজশাহী বিআরটিএতে দালাল সিন্ডিকেটের দাপট, ঘুষ ছাড়া মিলছে না সেবা!

>> নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

>> ব্যালন ডি’অর ভোটে মেসির সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা

>> শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ১১ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আপনি পড়ছেন : গাজীপুর

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ


২ নভেম্বর ২০২৬, বিকাল ৪:২৭



৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, কোনো ধরনের আনুষ্ঠানিক নির্দেশনা ছাড়াই শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের মূল দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের একটি দল। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, অবরোধের খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।