মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : ময়মনসিংহ

স্লুইসগেটের নিচে ভাসছিল প্লাস্টিকের ড্রাম, ভেতরে মিলল অর্ধগলিত মরদেহ


Rabeya ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২০



স্লুইসগেটের নিচে ভাসছিল প্লাস্টিকের ড্রাম, ভেতরে মিলল অর্ধগলিত মরদেহ


ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় স্লুইসগেটের নিচে পানিতে ভাসতে থাকা একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে স্থানীয় লোকজন ড্রামটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর পাটের বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহ পচে যাওয়ায় এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরনে কালো প্যান্ট ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেগুনবাড়িতে সুতিয়া নদী থেকে উৎপন্ন একটি খালের স্লুইসগেটের নিচে ড্রামটি ভাসতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্য কোনো স্থান থেকে এনে স্লুইসগেটের নিচে ফেলে রাখা হয়েছে। মরদেহ পচে যাওয়ায় আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়েও পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাস্থলে পুলিশ ছাড়াও পিবিআই ও সিআইডির সদস্যরা উপস্থিত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।