বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

>> সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

>> নারী শিক্ষককে থাপ্পড়, বিএনপি নেতাকে শোকজ

>> বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামালের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

নারী শিক্ষককে থাপ্পড়, বিএনপি নেতাকে শোকজ


Sifat Islam Sohag ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৮



নারী শিক্ষককে থাপ্পড়, বিএনপি নেতাকে শোকজ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে এক নারী শিক্ষককে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার কালনী হিড়নাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম আবজাল মোল্লা। তিনি দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আর ভুক্তভোগী একরামুন্নেছা বিউটি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রধান শিক্ষক আওলাদ হোসেন দপ্তরির মাধ্যমে একরামুন্নেছা বিউটিকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে আবজাল মোল্লা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন, কমিটির কয়েকজন সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবস্থাপনা কমিটি নিয়ে ওই শিক্ষকের মন্তব্যের প্রসঙ্গ তুলে আবজাল মোল্লা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ওই শিক্ষকের গায়ে হাত তোলেন। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গেও তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, ২০২৪ সালের আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আবজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরেই তাঁকে অপমান ও মারধর করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে অন্য শিক্ষকদেরও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত ব্যক্তিদের দেখা যায়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে আবজাল মোল্লাকে ওই নারী শিক্ষককে মারধর করতে দেখা যায়।

অভিযোগের বিষয়ে আবজাল মোল্লা বলেন, তাঁকে নিয়ে ওই শিক্ষক বাজে মন্তব্য করায় তিনি উত্তেজিত হয়ে থাপ্পড় দিয়েছেন। তবে নিজের কাজটি ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন আবজাল মোল্লাকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তাঁর উপস্থিতিতে বাইরে থেকে এসে একজন শিক্ষককে মারধরের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নুর আলম। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক।