শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

>> চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

>> গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

>> শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু

>> আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

>> আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্বল হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

>> ‘কোনো কিছুর বিনিময়ে অবস্থান পরিবর্তন করব না’: জামায়াত আমির

>> চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

>> গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মাহমুদুর রহমান

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৩:১৩



গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের কোথাও অস্থিরতা সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা হলে তা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শপথ হলো প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। এ দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।

শ্রমিক আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি বিভিন্ন ধরনের পাঁয়তারা করছেন। তবে তাদের এসব চেষ্টা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

সীমান্তের ওপারে কী ঘটছে, সে বিষয়ে অবগত না থাকলেও দেশের অভ্যন্তরে কী পরিস্থিতি বিরাজ করছে, তা সরকার সম্পূর্ণভাবে জানে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।