শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

আপনি পড়ছেন : রংপুর

সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধায় রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু


Rabeya ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৭



সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধায় রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু


সরকারি চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমাতে রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পর তিনি কেন্দ্রের প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।

রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় এ অঞ্চলের পাশাপাশি আশপাশের জেলার সরকারি চাকরিপ্রার্থীদের বিভিন্ন পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে সুবিধা হবে। ঢাকায় এসে পরীক্ষায় অংশ নেওয়া কিংবা প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে যে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো, নতুন কেন্দ্রের কারণে তা অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, পিএসসি সচিবালয়ের সচিব ফজলুর রহমান, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।